মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Breaking News:
দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উষ্ণ শুভেচ্ছা

সাতক্ষীরা দেবহাটা তাঁতী দলের যুগ্ন আহ্বায়ক -কে বেধড়ক মারপিট: থানায় অভিযোগ

অহিদুজ্জামানঃ / ৪১৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা দেবহাটায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় সখিপুর ইউনিয়ন তাঁতী দলের যুগ্ন আহ্বায়ক ইয়াকুব আলী মারাত্মক আহত হয়েছেন।

আহত ইয়াকুব আলী সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এ ব্যাপারে কামটা গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী জেসমিন বেগম বাদী হয়ে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বিবাদীরা হলেন: সখিপুর গ্রামের সামছুর রহমান এর ছেলে রবিউল ইসলাম (মেম্বার) ও সফিকুল ইসলাম, একই গ্রামের বাবর আলী গাজীর ছেলে ইব্রাহিম গাজী ও মৃত মোজাম্মেল এর ছেলে জুব্বার বিশ্বাস। থানার অভিযোগ সূত্রে জানা যায়, বাদী জেসমিন বেগম তার অভিযোগে জানান, ১ বছর আগে ১ বিঘা জমি বিবাদী জুব্বার এর কাছ থেকে ক্রয় করে জমিতে বিভিন্ন ফসলাদি চাষাবাদ ও সেখানে বসত ঘর নির্মাণ করে আছে।

এমতাবস্থায় ২৩/০৮/২০২৫ তারিখ সকালে ১ নং বিবাদী রবিউল ইসলাম এর নেতৃত্বে সফিকুল ইসলাম, ইব্রাহিম গাজী ও জুব্বার বিশ্বাস বিবাদীরা বেআইনি ভাবে দলবদ্ধ হইয়া দা,লাঠি, লোহার রড ও কুড়াল সহ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের জমিতে অনধিকার প্রবেশ করে আমাদের বসত ঘর ভাংচুর করে এবং জমির সীমানা পিলার ভাংচুর করে।

তারা গায়ের জোরে সীমানার পিলার ভাংচুর করে তাদের ইচ্ছামত জবর দখল করার জন্য বাঁশ পুতিয়া সীমানা নির্ধারণ করে। তখন সংবাদ পেয়ে আমার স্বামী ইয়াকুব আলী সেখানে যেয়ে মৌখিক ভাবে কিছু বলতে গেলে তাকে মারপিট করতে থাকে। তখন আমি ও আমার ছেলে ইকরামুল হক আমার স্বামী ইয়াকুব আলীকে ঠেকাতে আসলে তারা আমাদেরকেও মারপিট করে ফোলা জখম করে।

এদিকে খবর পেয়ে দেবহাটা থানার পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। এব্যাপারে ভুক্তি ভোগী পরিবার পক্ষ থেকে দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত পূর্বক অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com