রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
Breaking News:
দেবহাটা সখিপুরে লক্ষ টাকার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ডুমুরিয়ায় তেল পাম্পে অনিয়মের প্রতিবাদে মারপিট: জামায়াত কর্মীর সংবাদ সম্মেলন কোস্ট গার্ডের পৃথক দুইটি অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক-২, জিম্মি ৩ জেলে উদ্ধার শ্যামনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত-৪ সাতক্ষীরায় ডাকাত ইয়ার আলী গ্রেপ্তার: বোমা আতঙ্কে এলাকাবাসী ডুমুরিয়া চুকনগর চেস ক্লাব ৫ম আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড দাবা রেটিং টুর্ণামেন্ট এর উদ্বোধন ঘুষ দিতে গিয়ে উল্টো জুতাপেটা: কালীগঞ্জে প্রধান শিক্ষক শফিকুলকে ঘিরে নতুন বিতর্ক শ্যামনগরে মহান স্বাধীনতা দিবস উদযাপন খুলনা- ডুমুরিয়া যথাযথ মর্যাদায় ‌মহান স্বাধীনতা দিবস পালিত কালীগঞ্জ উপজেলা জুড়ে স্বাধীনতা দিবসে বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ

শ্যামনগরে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত-৪

এম কামরুজ্জামানঃ / ৫৯ Time View
Update : শনিবার, ২৮ মার্চ, ২০২৬

শ্যামনগরে মৎস্য ঘের জবর দখল নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ৪জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে, ২৬ মার্চ সকাল ৯টায উপজেলার আঁটুলিয়া ইউনিয়নে চরের বিল এলাকায়। আটুলিয়া এলাকার মৃত্যু সোহরাব গাজীর ছেলে মতিয়ার রহমান জানান, আটুলিয়া মৌজার ডিপি ৬২৩,১০০৩ ও ২৫৯৯ নং খতিয়ানের ৬০১৩, ৬০২২, ৬০২৩,৬০২৪ নং হালদাগে মোট ২৭ একর জমিতে আমরা দীর্ঘদিন যাবত মৎষ্য ঘের করে আসছি।

সকাল ৯টার সময় গুমানতলী গ্রামের মোস্তফা সরদারের ছেলে হাছিম সরদারের নেতৃত্বে ১৫/২০ জন দেশীয় অস্ত্র শাবল, দা লাঠিসোটা নিয়ে মৎষ্য ঘের দখর নেওয়ার জন্য হামলা করে। এতে মৃত আনোয়ার হোসেনের ছেলে আলতাফ হোসেন লাভলু (৫২), তারই ছেলে আফজাল হোসেন (১৯), শওকাত সানার ছেলে সাইফুল্ল্যা ( ৩২) আহত হয়।

এরমধ্যে লাভলু ও সাইফুল্ল্যার অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের ২ জনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে হাছিম সরদারের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন, সানা দিং এর নামে সি এস,আর এস, এস এ ৬৬৮ নং ও বি আর এস ৬২৩ খতিয়ানের মালিক। উক্ত জমিতে দীর্ঘদিন যাবত সানাগং মৎস্য ঘের করে আসছে।

উক্ত জমি দীর্ঘদিন মতিয়ার গং দখল করার চেষ্টা করছে। হঠাৎ বৃহস্পতিবার ২৬ মার্চ জাবাখালি ব্রিজের ওপরে আমি পৌঁছানো মাত্র মন্টু ও লাভলুর নেতৃত্বে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায়। এতে আমি মারাত্মক আহত হই।

শ্যামনগর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছি। এবিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি এখনো পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেননি, অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com