মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Breaking News:
দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উষ্ণ শুভেচ্ছা

সাতক্ষীরা শ্যামনগরে প্রজেক্ট দখল করে কোটি টাকার মাছ লুটপাট: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

এম কামরুজ্জামানঃ / ৪১৬ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন হরিনগর বাজার সংলগ্ন”প্যান্ডামিক ফিসারিস লিঃ” নামীয় প্রজেক্ট দখলে নিয়ে কয়েক কোটি টাকার মাছ লুটপাট করায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও জমি দখল মুক্ত করার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে লিখিত সংবাদ সম্মেলনে বক্তব্যে শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক ও প্যান্ডামিক ফিসারিস লিঃ নামীয় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোঃ আব্দুল্যাহ আল-কাইয়ুম তার লিখিত বক্তব্যে বলেন: তরুণ উদ্যক্তা হতে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে এ প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ দিন যাবৎ বেতনভূক্ত ম্যানেজার হিসেবে চাকুরী করে আসছি।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এ, এম সাইদুর রহমান ৩১২ জন ভূমি মালিকের কাছ থেকে ১৫ বছর (৩১ জুলাই ২০২০ থেকে ৩০ জুলাই ২০৩৫ সাল পর্যন্ত) ১ হাজারের উর্ধ্বে জমি নিয়ে প্রতিষ্ঠানটি চলমান রয়েছে। নিজস্ব বিনিয়োগ ছাড়াও এন আর বি সি ব্যাংক থেকে ১৬ কোটি টাকা লোন নিয়ে কাজ চলমান রযেছে। ৩ কোটি টাকা চাঁদা দিতে রাজি না হওয়ায় মুন্সিগঞ্জের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামীলীগে যোগদানকারী আবুল কাশেম মোড়ল ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাবেক নেতা মরহুম আব্দুস সাত্তার মোড়লের পুত্র সালাউদ্দিন শাওন সহ তার সহযোগীরা প্রকল্পটি দখল করে।

শ্যামনগর থানায় জি, ডি, নং-৮৫,তাং ০২/৭/২০২৫। এ প্রকল্পটিও ৩১ জুলাই ২০২০ থেকে ৩০জুলাই ২০৩৫ সাল পর্যন্ত ১৫ বছরে লিজ নিয়ে ২৫ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কোন বাধা সৃষ্টি করতে যাতে না পারে এবং বিনিয়োগ ক্ষতিগ্রস্ত ও প্রকল্পটি অবৈধভাবে দখল করতে না পারে তা রুখতে সাতক্ষীরা বিজ্ঞ যুগ্ম জেলা জজ ২য় আদালতে কাশেম, শাওনসহ অন‍্যনাদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করা হয়। যার মামলা নং ৭৫, তাং ০২/৭/২০২৫। তারা আইন অমান্য করে বেপরোয়া হয়ে গত ১৬/০৭/২০২৫ তারিখ থেকে ১৯/৭/২০২৫ তারিখ পর্যন্ত দফায় দফায় আবুল কাশেম মোড়ল ও শাওনের নেতৃত্বে সন্ত্রাসী ও ভাড়াটিয়া লোক জন নিয়ে প্রজেক্টটিতে হামলা করে লুটপাট, ভাংচুর ও ১০/১২ কোটি টাকার মাছ লুটপাট করতে থাকে।

২০টি গ্রুপ দিয়ে ঐ প্রজেক্টের ১৮০টি পুকুরের মধ্যে আনুমানিক শতাধিক পুকুরে বেড় জাল ও খেপলা জাল ফেলে বিভিন্ন প্রজাতির উৎপাদিত মাছ মূল্য প্রায় ১০/১২ কোটি টাকাসহ প্রায় আরো ৩০ লক্ষ টাকার মালামাল লুটপাট বা ক্ষতিসাধন করেছে। প্রজেক্টির সাইড ম্যানেজার আলমগীর কবির এ ঘটনায় তাদের সহ ৩০ জন কে নামীয় এবং ৭০/৮০ জন অজ্ঞাত আসামী করে শ্যামনগর থানায় মামলা করেন।

মামলা নং ২৪,তাং ১৬/৭/২০২৫। এ মামলার আসামীরা অনেকেই জামিন না নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তারা বর্তমানে অবৈধভাবে প্রজেক্ট দখলে রেখে উৎপাদিত মাছ লুটপাট অব্যহত রেখেছে। থানা পুলিশ ৪ বার ও সেনাবাহিনী সদস্যরা ৩ বার ঘটনাস্থলে গিয়েছে।কিন্তু তারা চলে আসার পর আবার হামলা ও লুটপাট করে। এটি শুধু মাত্র প‍্যান্ডামিক ফিসারিজের বিরুদ্ধে শুধু ষড়যন্ত্র নয়, বরং সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে। এ ব্যাপারে প্রজেক্টটি অবৈধ দখল মুক্ত করতে ও দুষ্কৃতিকারীদের আইনী আওতায় আনতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com