মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Breaking News:
শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উষ্ণ শুভেচ্ছা সাতক্ষীরায় ঘুষ কেলেঙ্কারি ঢাকতে হিসাব রক্ষক মোস্তাফিজের প্রত্যয়ন নিয়ে ভেলকিবাজি

সংরক্ষিত নারী আসনে আলোচনায় অ্যাডভোকেট মৌ চৌধুরী: তৃণমূলে বাড়ছে সমর্থন

সাগর হোসেনঃ / ১৩৭ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

ঝিনাইদহ জেলার অবহেলিত জনপদের উন্নয়নে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে আলোচনায় উঠে এসেছেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মৌ চৌধুরী।

তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তার প্রার্থিতা ঘিরে এলাকায় নতুন উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সুশৃঙ্খল, ত্যাগী ও আদর্শনিষ্ঠ রাজনীতির মাধ্যমে অ্যাডভোকেট মৌ চৌধুরী নিজেকে একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।

বিএনপির এই নেত্রী রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও প্রতিহিংসামূলক মামলার মুখোমুখি হলেও সেসব বাধাকে শক্তিতে পরিণত করে রাজপথে সক্রিয় নেতৃত্ব দিয়ে আসছেন। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে তিনি সাহসী ও সংগ্রামী নেতৃত্বের পরিচয় দিয়েছেন।

তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের মতে, অ্যাডভোকেট মৌ চৌধুরী শুধু একজন রাজনীতিক নন, তিনি উন্নয়ন, ন্যায়বিচার ও গণমানুষের অধিকারের প্রতীক। তার সুমিষ্টভাষী, মার্জিত ও ভদ্র ব্যক্তিত্ব মানুষের মাঝে আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। সহজ-সরল ভাষায় মানুষের কথা তুলে ধরার দক্ষতা এবং আন্তরিক আচরণ তাকে দ্রুত জনপ্রিয় করে তুলেছে।

স্থানীয় ভোটারদের ধারণা, দিন দিন তার প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন বাড়ছে, যা নির্বাচনী মাঠে তাকে শক্ত অবস্থানে পৌঁছে দিতে পারে।
অ্যাডভোকেট মৌ চৌধুরী বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই আমি রাজনীতি করি।

সবসময় মানুষের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছি। ন্যায়-নীতি ও আদর্শের পথেই রাজনীতি করেছি এবং নানা দমন-পীড়ন ও মিথ্যা মামলার শিকার হলেও মানুষের স্বপ্ন বাস্তবায়নের পথ থেকে কখনো সরে যাইনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com