মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Breaking News:
সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড

সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট

হাফিজুর রহমানঃ / ১১ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

বাড়িতে কেউ না থাকার সুবাদে দিন দুপুরে পিছন দিকের টিনের বেড়া কেটে প্রাচীরের ভিতরে প্রবেশ করে বাড়ির বারান্দার গেট কেটে তালা ভেঙে নগদ টাকা সহ স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে।

সোমবার (১ জুন) প্রকাশ্য দিবালোকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের প্রবাজপুর গ্রামে ইয়াদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইয়াদ আলী ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

ভুক্তভোগী গৃহকর্ত্রী মর্জিনা খাতুন ও তার পুত্র ইমরুল ও ইকবাল হোসেন বলেন, সোমবার সকাল আনুমানিক ৯ টার দিকে সপরিবারে শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামে এক আত্মীয়র পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত খেতে যাই।

সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে সেখান থেকে বাড়িতে ফিরে পিছনের টিনের বেড়া ভাঙ্গা এবং বারান্দার প্রধান গেট, গ্রিল ও তালা ভাঙ্গা এবং জানালার গ্রিল কাটা। ঘরে ঢুকে দেখি সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে।

ঘরে থাকা আলমারির ড্রোয়ারে রক্ষিত নগদ ৫০ হাজার টাকা, ৯০ হাজার টাকা মূল্যের ২ জোড়া কানের দুল, ৬ আনা ওজনের ৬০ হাজার টাকার মূল্যের স্বর্ণের চেইন, ৩ আনা ওজনের ১টি আংটি এবং ,১ আনা ওজনের ১ টি নাকফুল সহ সর্বমোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে বাড়ির গৃহকর্ত্রী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে রাতেই থানার উপ-পরিদর্শক, পলাশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

তবে নাম না প্রকাশ করার শর্তে একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে জানান এলাকার কিশোর গ্যাং এবং মাদকাসক্ত একটি গ্রুপ প্রতিনিয়ত এলাকায় চুরি সহ অসামাজিক কার্যকলাপ করে আসছে।

কিছুদিন আগে পার্শ্ববর্তী ছনকা গ্রামে এক বাড়িতে পরিবারের কেউ না থাকার সুযোগে তার বাড়িতে মোটরসাইকেল যোগে এসে দুর্ধর্ষ চুরি সংগঠিত করে জনগণের ধাওয়া খেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় জনগণ ফেলে যাওয়া মোটরসাইকেল থানায় সোপর্দ করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি । এইভাবে প্রতিনিয়ত উপজেলা জুড়ে বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই বেড়ে চললেও প্রশাসনের কোন ভূমিকা নাই।

এলাকায় ডাকাত সর্দার ও অস্ত্র বিক্রেতা সহযোগীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে আটক না করায় প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। এ বিষয়ে থানার উপ পরিদর্শক পলাশের নিকট জানতে চাইলে তিনি বলেন অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে এসেছি এখনো কোন মামলা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com