মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
Breaking News:
দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উষ্ণ শুভেচ্ছা

হারিয়ে যাচ্ছে বাসা তৈরির সুনিপুণ কারিগর বাবুই পাখি

এম কামরুজ্জামানঃ / ১২১ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

সুজলা সুফলা শস্য শ্যামলা এই গ্রামবাংলা থেকে দিনকেদিন হারিয়ে যাচ্ছে বুদ্ধিমান ও শিল্পী বাবুই পাখি। বাবুই পাখি গ্রামবাংলার ছোট্র একটি শিল্পী পাখির নাম।

বাবুই পাখি যেমন বুদ্ধিমান তেমনি শিল্পীর মতো অপরুপ তার কারুকার্য। বাবুই পাখি দেখতে অনেকটা চুড়ুই পাখির মত। তবে আকারে একটু বড়।
বাবুই পাখি ঝাঁক বেঁধে তাল গাছের চুড়ায় বসবাস করে, এরা খুবই পরিশ্রমী। গ্রাম গঞ্জে এই বাবুই পাখি আর আগের মত চোখে পড়ে না।

বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়ুই, কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখে অট্টালিকার পড়ে তুমি কত কষ্ট পাও রোধ, বৃষ্টি, ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তায়? কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়। পাকা হোক, তবু ভাই, পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।

“রজনীকান্ত সেনের” কবিতার সেই বাবুই পাখি আজ হারিয়ে যাচ্ছে। যার ফলে এখন আর আগের মতো এই পাখি দেখা যায় না। এক শ্রেনীর লোক শিকার করছে বাবুই পাখি। অন্যদিকে খাঁচায় বন্দি করে বেচা কেনাও হচ্ছে এ পাখি। হারিয়ে যাচ্ছে গ্রাম গঞ্জের ঐতিহ্যবাহী বাবুই পাখির বাসা।

বাবুই পাখিরা সাধারণত তাল গাছের চুড়ায় বাসা বাঁধে। এই বাবুই পাখির বাসা গ্রাম গঞ্জের একটি ঐতিহ্যবাহী দৃশ্য। বাবুই পাখি নিয়ে কবি সাহিত্যিকরা অনেক গল্প ও কবিতা লিখেছেন।

তাল গাছের পাতার নিচের অংশে বাবুই পাখি বাসা তৈরী করে। বাবুই পাখিদের বাসা বানানোর নির্মাণ শৈলী, কারিগরী দক্ষতা দেখে আধুনিক যুগের প্রকৌশলীদের ও ভাবিয়ে তোলে। তাল পাতার ছেড়া তন্তু দিয়ে তারা বাসা বাঁধে।

পাতা ছিড়ে এনে সুখ্য ভাবে ঠোঁট দিয়ে তা গাঁথুনী করে বাসা তৈরী করে, তাই এর নাম শিল্পী বাবুই পাখি। ঝড় বৃষ্টিতেও সেই বাসা ভেঙ্গে পড়ে না। তাল পাতার বাসায় কোন ভাবেই জল ঢোকে না।

বাসায় প্রবেশ ও বাহির হওয়ার জন্য রয়েছে একাধিক দরজা। এ এক অদ্ভুত দৃশ্য। অন্ধকার ঘরকে কিভাবে আলোকিত করতে হয় তাও বাবুই পাখিরা ভালো ভাবেই জানে।বাবুই পাখির বাসার ভিতর আধুনিক যুগের মত লাইটের ব্যবস্থা আছে।

বাসার ভেতর একটু গোবর রাখা হয়, তার ভেতর জোনাকি পোকার মাথাটি ঢুকিয়ে দেয়। ফলে জোনাকির আলোতে বাসা আলোকিত হয়ে উঠে। গ্রাম গঞ্জের তাল গাছে এই বাবুই পাখির দেখা মেলে।

এই দৃশ্য সাধারণ বাংলাদেশের প্রতিটি পল্লি গ্রামে দেখা যায়।পরিবেশের বিপর্যয় আর নগরায়নের কারণে প্রাকৃতিক সৌন্দর্যকে ফুটিয়ে তোলা পাখি আজ বিলুপ্তের পথে। তাছাড়া ক্ষেত খামারে বিভিন্ন রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে বাবুই পাখি রহস্যজনকভাবে মারা যাচ্ছে।

তাছাড়া ছোট শিশুদের আগ্রহজনিত কারণে তারা বাবুই পাখির বাসা গুলো ভেঙে দিচ্ছে ঢিল ছুড়ে। এখন সময়ের দাবি প্রকৃতিপ্রেমী পাখি বাবুইকে টিকেয়ে রাখা সকলের নৈতিক দায়িত্ব। ঐতিহ্যবাহী পাখির বাসা বানানোর এই কারিগরকে ফিরিয়ে আনতে সকলকে এক সঙ্গে চেষ্টা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com