মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Breaking News:
দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উষ্ণ শুভেচ্ছা

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রশাসনের উদ্যোগে শ্যামনগরে বাজার মনিটরিং জোরদার

এম কামরুজ্জামানঃ / ১৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্যামনগর পৌরসভা নকিপুর বাজার মনিটরিং জোরদার করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাশেদ হোসাইনের নেতৃত্বে বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।

এসময় মনিটরিং কমিটির সদস্যরা বাজার প্রদক্ষিন করেন। বাজার মটিরিং টিমের সদস্যরা জানান, রোজায় দ্রব্যমুল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং মানহীন খাবার যেন বাজার দখলে নিতে না পারে সেজন্য মনিটরিং করা হয়েছে।

সামনের দিনগুলোতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকার অঙ্গীকার করে বলেন, রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে।

এছাড়া রোযার দিনে অতি গুরুত্বপুর্ন মাছ, মাংষ ছাড়াও ছোলা, চিনি, সুজি, তৈল, আটা ময়দা, খেজুর, শসাসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেন ক্রয় সীমার বাইরে না যায় এবং সিন্ডিকেট ব্যবস্থার কাছে সাধারণ ভোক্তারা জিম্মি না হয়ে পড়ে সেজন্য বাজার মনিটরিং করা হয়েছে।

আইন অমান্যকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়া হবে বলেও বাজার মনিটরিং টিমের প্রধান হুশিয়ারী উচ্চারণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com