শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Breaking News:
ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা সাতক্ষীরায় “আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের” ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ “সামেক হাসপাতাল” সন্ত্রাসীদের আতুড়ঘর: ভুয়া সমন্বয়ক ‘রনি’র দাপটে চিকিৎসা সেবা জিম্মি শ্যামনগরে অবৈধভাবে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার-শ্যামনগরে “ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় মহা আড়ম্বরে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক- ১ সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১২,শ লিটার ডিজেল জব্দ র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার: অস্ত্র-গুলি উদ্ধার

শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক- ১

এম কামরুজ্জামানঃ / ৩৪ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরা’র শ্যামনগরে কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও বিদেশী বিয়ারসহ এক মাদককারবারীকে আটক করা হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) সকালে উপজেলার কৈখালী ইউনিয়নের সাহেবখালী এলাকায় এই অভিযানে প্রায় দুই লক্ষ টাকা মুল্যের মাদক সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তি হলেন,

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের মোঃ নেছার আলীর পুত্র মোঃ মিজানুর রহমান(৪২)। কোস্ট গার্ড সুত্রে যানা যায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী আজ সকাল ৯টায় শ্যামনগর থানাধীন সাহেবখালী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ফেন্সিডিল ১৪৮ বোতল এবং বিদেশী বিয়ার ২৪ পিস অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১ লক্ষ ৭৭ হাজার টাকা।

এসময় মাদক পরিবহনকৃত ওই মাদককারবারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এছাড়াও আরও যানা যায় যে, আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত মাদকদ্রব্যের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এবিষয়ে শ্যামনগর থানা অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান বলেন, কোস্ট গার্ডের অভিযানে আটক আসামীকে থানায় হস্তান্তর করেছে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে আগামীকাল বিজ্ঞ আদলতে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com