শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
Breaking News:
ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা সাতক্ষীরায় “আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের” ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ “সামেক হাসপাতাল” সন্ত্রাসীদের আতুড়ঘর: ভুয়া সমন্বয়ক ‘রনি’র দাপটে চিকিৎসা সেবা জিম্মি শ্যামনগরে অবৈধভাবে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার-শ্যামনগরে “ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় মহা আড়ম্বরে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক- ১ সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১২,শ লিটার ডিজেল জব্দ র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার: অস্ত্র-গুলি উদ্ধার

সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১২,শ লিটার ডিজেল জব্দ

হাফিজুর রহমানঃ / ২৩ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

দেশের জ্বালানি সংকটের মধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আর্মি, র‍্যাব, পুলিশ সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে অভিযান চালিয়ে ১২,শ লিটার ডিজেল জব্দ করা হয়।

এসময় অবৈধ ভাবে ডিজেল মজুদ রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি জব্দকৃত তেল থানায় জমা দেওয়া হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়িতে

রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২ টার দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেড ইশতিয়াক আহমেদ অপু অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানার টাকা আদায় করা হয়। এ সময় তার সঙ্গে সাতক্ষীরা আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে র‍্যাব এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় চেয়ারম্যান ফেরদাউস মোড়ল দাবি করেন তার চিংড়ি ঘেরে পানি উত্তোলনের জন্য সেচ মেশিনে ব্যবহার এবং একাধিক ভেকু গাড়ি প্রতিদিন পরিচালনার জন্য এ তেল মজুদ করা হয়েছিল। তবে স্থানীয়দের দাবি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল প্রভাব খাটিয়ে এবং প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে জ্বালানি তেল মজুদ করে গোপনে বেশি দামে বিক্রি করে আসছিল।

অভিযান পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু সাংবাদিকদের জানান অভিযানে ডিজেলের অতিরিক্ত মজুদ রাখায় পেট্রোলিয়াম আইন ২০১৬ অনুযায়ী ১০ হাজার টাকা অর্থদণ্ড ও ৬ ব্যারেল ডিজেল জব্দ করা হয়।

অভিযান কালে অভিযুক্ত চেয়ারম্যান ফিরদৌস মোড়ল ভবিষ্যতে এ ধরনের অবৈধ মজুদ করবেন না মর্মে অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com