মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
Breaking News:
দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বকে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উষ্ণ শুভেচ্ছা

সাতক্ষীরা-দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অহিদুজ্জামানঃ / ৯২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরা-দেবহাটা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১ টায় উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা’র সভাপতিত্বে সভার শুরুতে দেবহাটা উপজেলার আইন শৃঙ্খলার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেন দেবহাটা থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল আলিম।

মাসিক সভায় বক্তব্য রাখেন যথাক্রমে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম,

নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোনায়েম হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান,উপজেলা একাডেমিক সুপার ভাইজার মিজানুর রহমান, দেবহাটা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা পল্লী বিদুৎ সমিতির সাধারণ জেনারেল ম্যানেজার মাসুম বিল্লাহ, বীরমুক্তিযোদ্ধা আঃ ওহাব,

উপজেলা ছাত্র দলের সভাপতি ফরহাদ হোসেন, জুলাই যোদ্ধা আবিদ হোসেন তানভীর, উপজেলা ইমাম সমিতির সভাপতি আ: ছাত্তার, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম,

সাধারন সম্পাদক বায়েজিদ বোস্তামী উজ্জ্বল ও যুগ্ন-সাধারন সম্পাদক লিটন ঘোষ বাপ্পী, দেবহাটা বিজিবি প্রতিনিধি লোকমান হোসেন, উপজেলা আনসার ভিডিপি টি আই বৈশাখী, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমাজ সেবা অফিসার তরিকুল ইসলাম,

সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান প্রভাষ কুমার মন্ডল, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউট হাইস্কুলের প্রধান শিক্ষক মোদন মোহন পাল, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন তুহিন ও ছাত্র প্রতিনিধি ইমরান হোসেন প্রমুখ।

সভায় চিংড়ী মাছ পুশ করা বন্ধ ও কেমিক্যাল মিশিয়ে অপরিপক্ক আম পাকানো বিষয়ে জোরদার করা, মাদক দ্রব্য বিষয়ে আইন গত কঠোর ব্যবস্থা গ্রহন করা, জ্বালানি তেলের সমস্যা নিরসনে করণীয়, অধিক দামে জ্বালানি তেল বিক্রয় বিষয়ে আইন গত ব্যবস্থা গ্রহন, সাতক্ষীরা টু ভেটখালি রাস্তার কাজ ধীরগতি ও সিডিউল অনুযায়ী কাজ দেখে নেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com