মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Breaking News:
সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড

নির্বাচনে জয়ী হলে হাসপাতাল ও অসহায় নারীদের স্বচ্ছলতা ফেরাবো: জনসভায় ড.মনিরুজ্জামান

এম কামরুজ্জামানঃ / ১০৯ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শ্যামনগরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারী) বিকাল ৫টায় উপজেলার কৈখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে পরানপুর বাজারে হাজার হাজার বিএনপি নেতাকর্মী ও জনসাধারণের উপস্থিতিতে এ নির্বাচনী জনসভায় আবুল খায়ের মল্লিক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামান,

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য মাষ্টার আব্দুল ওয়াহেদ, জেলা বিএনপির সদস্য সুলাইমান কবিরসহ শ্যামনগর উপজেলা বিএনপি,যুবদল, কৃষক দল, সেচ্চাসেবক দল, শ্রমিক দল, তাতীদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহোযোগি সংগঠনের নেতা কর্মী ও সামার্থকরা উপস্তিত ছিলেন।

উক্ত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ মনিরুজ্জামান বলেন, দেশের দক্ষিণ পশ্চিম উপকুলীয় এ জনপদের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা (বিএনপি) কাজ করছি। আগামী ১২ তারিখে আপনাদের ভোটে নির্বাচিত হলে,

দ্বীপ ইউনিয়ন গাবুরাতে ২৫ সজ্জা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ সহ বুড়িগোয়ালিনী মুন্সিগঞ্জ কৈখালী ইউনিয়নের অসহায় মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করবো। গ্রামীণ অবহেলিত নারীদের স্বচ্চলতা ফেরাতে ফ্যামিলি কার্ড ও অন্যান্য সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে বিতরণ নিশ্চিত করবো।

আমার নির্বাচনী এলাকায় কোনো অসহায় ব্যক্তি নির্যাতিত হতে দিবো না আমি সবসময়ই নির্যাতিত মানুষের পক্ষে থাকবো। বেকার শিক্ষিত যুবকদের ভাতার ব্যাবস্থা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com