শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Breaking News:
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই জেলে উদ্ধার: অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১ ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা সাতক্ষীরায় “আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের” ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ “সামেক হাসপাতাল” সন্ত্রাসীদের আতুড়ঘর: ভুয়া সমন্বয়ক ‘রনি’র দাপটে চিকিৎসা সেবা জিম্মি শ্যামনগরে অবৈধভাবে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার-শ্যামনগরে “ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় মহা আড়ম্বরে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক- ১ সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১২,শ লিটার ডিজেল জব্দ

র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার: অস্ত্র-গুলি উদ্ধার

শেখ মাহতাব হোসেনঃ / ২২ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

খুলনার আড়ংঘাটা থানার শীর্ষ সন্ত্রাসী সুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো স্থান থেকে গভীর রাতে র‌্যাব অস্ত্র ও গুলি উদ্ধার করে।

গ্রেপ্তার সন্ত্রাসী আড়ংঘাটা থানা শলুয়া বাজার ঘোনারদাড়া রোডের বাসিন্দা মোঃ দুলাল সরকারের ছেলে। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গ্রেপ্তার সুজনের বিরুদ্ধে খুলনার বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক অভিযোগ রয়েছে। তাকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে।

গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। রাত সাড়ে ১১ টার দিকে বাড়ির ভেতর তার দেখানোস্থান থেকে একটি দেশি তৈরি শর্টগান, একটি ওয়ান শুটারগান, পাঁচ রাউন্ড শর্টরাউন্ডের গলি এবং দুই রাউন্ড ৭.৬২ মি.মি. গুলি উদ্ধার করা হয়।

মেজর মোঃ নাজমুল ইসলাম, কোম্পানি কমান্ডার, সিপিএসসি, র‌্যাব-৬ খুলনা জানান, সুজনের পিসিপি আর পর্যালোচনা করে দেখা গেছে তার বিরুদ্ধে খুলনা মহানগরীর একাধিক থানায় একটি হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ৭ টি মামলা রয়েছে।

অস্ত্রের ভয় দেখিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাকে পরবর্তীতে আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত আসামিদের গেপ্তার করে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে র‌্যাবের চলমান অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com