শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
Breaking News:
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই জেলে উদ্ধার: অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১ ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা সাতক্ষীরায় “আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের” ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ “সামেক হাসপাতাল” সন্ত্রাসীদের আতুড়ঘর: ভুয়া সমন্বয়ক ‘রনি’র দাপটে চিকিৎসা সেবা জিম্মি শ্যামনগরে অবৈধভাবে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার-শ্যামনগরে “ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় মহা আড়ম্বরে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক- ১ সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১২,শ লিটার ডিজেল জব্দ

শ্যামনগরে অবৈধভাবে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন

এম কামরুজ্জামানঃ / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের পূর্ব দূর্গাবাটী সংলগ্ন খোলপেটুয়া নদীর চরে ছোট-বড় হাজারো গাছ কেটে মাটিচাপা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের আয়োজনে স্থানীয়দের অংশগ্রহণে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম, ইউপি সদস্য রবিউল ইসলাম,আব্দুর রউফ,আবেদার রহমান, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

মানববন্ধনে বক্তারা বলেন, সবুজ খাঁন নামের ঠিকাদার, তাহার ম্যানেজার দিয়ে দিনে অথবা রাতে বুড়িগোয়ালিনী ইউনিয়ন সংলগ্ন খোলপাটুয়া নদীর চরে বোলাক বানানোর জন্য মাঠ তৈরি করা জন্য পরিবেশ ধ্বংস করে নির্বিচারে গাছ কেটে মাটি চাপা দিচ্ছে। এতে একদিকে যেমন জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে উপকূলীয় এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে।

বিশেষ করে এসব গাছ নদীর চর ও বেড়িবাঁধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে তারা উল্লেখ করেন।আরো বলেন, এভাবে গাছ নিধন অব্যাহত থাকলে ভবিষ্যতে ভাঙন ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়বে। তাই অবিলম্বে গাছ কাটা বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। স্থানীয়রা জানান, পরিবেশ রক্ষা ও উপকূলীয় সুরক্ষার স্বার্থে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ অত্যন্ত জরুরি।

এ বিষয়ে অভিযুক্ত সবুজ খানের ম্যানেজার আব্দুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার এমডির নির্দেশে আমি নদীর চরে বোলাক বানানোর জন্য বাঁধ দিয়েছি। মানববন্ধন শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ হোসাইন, সবুজ খাঁনের দেওয়া পানি আটকানো বাঁধ নিজে দাড়িয়ে থেকে কেটে দেন।

এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ওই স্থানে এসে দেখি বহু প্রজাতির গাছ কাটা হয়েছে এবং সেখানে মাটি ভরাট করে বাঁধ দেওয়া হচ্ছে, আমরা তাৎক্ষণিক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবুজ খানের দেওয়া মাটির বাঁধ কেটে দেয়, এবং ওখানে সকল প্রকার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com