শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Breaking News:
মানবিকতা আর উন্নয়নের মেলবন্ধনে আলোচনায় বিষ্ণুপুরের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাংলাদেশ- ভারত কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় দেশে ফিরেছে ৯১জন জেলে শ্যামনগরে জনপ্রিয়তার শীর্ষে কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম সাতক্ষীরা সীমান্তে “বিএসএফ” এর গুলিতে দুই বাংলাদেশী আহত সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড়

সাতক্ষীরা সীমান্তে “বিএসএফ” এর গুলিতে দুই বাংলাদেশী আহত

হাফিজুর রহমানঃ / ২৯ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

ভারতের তামিলনাড়ুতে ইটভাটায় দীর্ঘদিন কাজ করে চোরাই পথে সাতক্ষীরা সীমান্ত দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ আহত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের মৃত খাজের আলী সরদারের পুত্র শাহিন (৩০) এবং অপরজন একই গ্রামের গোলাম রব্বানীর পুত্র মহিউদ্দিন ( ৪৩)।

বুধবার (৩ জুন) রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটতে পারে বলে স্থানীয়দের ধারণা। গুলিবিদ্ধ আহত অবস্থায় সীমান্তের দালালদের মাধ্যমে একটি প্রাইভেট কার যোগে কালীগঞ্জের পাউখালী নামক স্থানে পৌঁছায়। ঐ সময় স্থানীয়দের সহায়তায় আহত রক্তাক্ত অবস্থায় ভোর সাড়ে ৫ টার দিকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

ঐ সময় কর্তব্যরত ডাঃ সুজায়েদ হোসেন তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে কর্তব্যরত ডাঃ সুজায়েদ হোসেন এ প্রতিনিধিকে জানান। তিনি আরো জানান গুলিবিদ্ধ আহত মহিউদ্দিনের মাথা ও হাতের কব্জি এবং শাহিনের পিঠে গুলিবিদ্ধের চিহ্ন ছিল।

খবর পেয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ জুয়েল হোসেন ঘটনাস্থল হাসপাতালে পৌছালে আহতদের দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান। তবে এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেনের নিকট ফোন দিলে তিনি রিসিভ করেননি।

তবে গুলিবিদ্ধের ঘটনা ও স্থান নিয়ে পরস্পর বিরোধী নানান বক্তব্য গুঞ্জন পাওয়া গেলেও প্রকৃত ঘটনা জানা সম্ভব হয়নি। তবে বিষয়টি নিয়ে অনেকেই সাতক্ষীরা সদরের কুশখালি আবার কেউ বলছে কালীগঞ্জের বসন্তপুর ও বাঁশ ঝাড়িয়া সীমান্তে ঘটতে পারে।

তবে এ বিষয়ে বসন্তপুর এবং বাঁশ ঝাড়িয়া ক্যাম্পের পক্ষ থেকে বিষয়টি অস্বীকার করা হয়েছে। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সুজায়েদ হোসেন এ প্রতিনিধিকে জানান গুরুতর আহতরা তাকে জানিয়েছেন তারা প্রায় ১ বছর আগে কাজের সন্ধানে ভারতের তামিলনাড়ুতে ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতো।

ভারতে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারা দালালদের মাধ্যমে চোরাই পথে সীমান্ত পার হয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করলে এ ঘটনা ঘটে। এছাড়া তাদের নিকট থেকে আর কিছু জানা সম্ভব হয়নি। বর্তমান আহত ২ জন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com