সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
Breaking News:
মানবিকতা আর উন্নয়নের মেলবন্ধনে আলোচনায় বিষ্ণুপুরের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাংলাদেশ- ভারত কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় দেশে ফিরেছে ৯১জন জেলে শ্যামনগরে জনপ্রিয়তার শীর্ষে কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম সাতক্ষীরা সীমান্তে “বিএসএফ” এর গুলিতে দুই বাংলাদেশী আহত সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড়

বাংলাদেশ- ভারত কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় দেশে ফিরেছে ৯১জন জেলে

এম কামরুজ্জামানঃ / ৪২ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় ভারতে আটক হওয়া ৯১ জন বাংলাদেশি জেলে অবশেষে নিজ দেশে ফিরেছেন। শুধু জেলেরাই নন, তাদের সঙ্গে ফিরিয়ে আনা হয়েছে আটক হওয়া ৪টি বাংলাদেশি মাছ ধরার ট্রলারও।
সোমবার (৮ জুন) দুপুরে মোংলায় কোস্ট গার্ড বেইসে আনুষ্ঠানিকভাবে জেলেদের তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, 
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ২০২৫ সালের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি পৃথক অভিযানে ভারতীয় কোস্ট গার্ড ৪টি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।
আটকের পর জেলেদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে তাদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া শুরু হয়। 
এরই ধারাবাহিকতায় গত ৭ জুন (রবিবার) বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (আইএমবিএল)-এ ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন জেলে ও ৪টি মাছ ধরার ট্রলার গ্রহণ করে বাংলাদেশ কোস্ট গার্ড।
পরদিন সোমবার সকাল ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে জেলেদের নিজ নিজ ট্রলারসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ সৃষ্টি হয়।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের কারণে এ ধরনের মানবিক প্রত্যাবর্তন কার্যক্রম আরও সহজ ও গতিশীল হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, দেশের জেলেদের স্বার্থ সংরক্ষণ, সমুদ্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক সমুদ্রসীমা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com