শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
Breaking News:
ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা সাতক্ষীরায় “আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের” ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ “সামেক হাসপাতাল” সন্ত্রাসীদের আতুড়ঘর: ভুয়া সমন্বয়ক ‘রনি’র দাপটে চিকিৎসা সেবা জিম্মি শ্যামনগরে অবৈধভাবে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার-শ্যামনগরে “ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় মহা আড়ম্বরে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক- ১ সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১২,শ লিটার ডিজেল জব্দ র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার: অস্ত্র-গুলি উদ্ধার

দেশজুড়ে ভূমিকম্পে কাঁপন, পুরান ঢাকায় রেলিং ধসে ৩ পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধিঃ / ১২৮ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো দুর্ঘটনার তথ্য মেলেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়ার পর স্যাটেলাইট ফায়ার স্টেশনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে সেখানে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, “আমরা খবর পেয়েছি এবং আমাদের টিম ঘটনাস্থলে আছে।”
এদিকে পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ভূমিকম্পের সময় একটি পাঁচতলা ভবনের রেলিং হঠাৎ ধসে পড়ে। এতে তিনজন পথচারী ঘটনাস্থলেই মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন।
বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ জানান, “ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধসে পড়ায় তিন পথচারীর মৃত্যু হয়েছে। আমাদের টিম ঘটনাস্থলে কাজ করছে।”
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৫। কেন্দ্রস্থল ছিল ঘোড়াশালের নিকটবর্তী এলাকায়।
ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন স্থানে আতঙ্ক দেখা দিলেও এখন পর্যন্ত বড় ধরনের ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা ভবনগুলোর ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com