সাতক্ষীরা দেবহাটায় বিএনপি নেতা আইয়ুব হোসেনের নেতৃত্বে সাংবাদিক তারেক মনোয়ারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
সন্ত্রাসী এই হামলার ঘটনায় দেবহাটা থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের হয়েছে। জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার (১১ জুলাই) দুপুরে উত্তর পারুলিয়া মসজিদ থেকে জুম্মার নামাজ শেষে সাংবাদিক তারেক মনোয়ার বাড়ি ফেরার পথিমধ্যে আগে থেকে ওতপেতে থাকা আইয়ুব হোসেনের নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।
মামলা সুত্রে প্রকাশ, দেবহাটা উপজেলার উত্তর পারুলিয়া গ্রামের বাসিন্দা মো. মনিরুল ইসলামের কোবলাকৃত সম্পত্তির উপরিভাগে থাকা বাঁশ ঝাড় হইতে (১) আসামি মো. আইয়ুব হোসেন (২) গোলাম হোসেন (৩) মো. অহেদ আলী (৪) মো. রফিকুল ইসলাম, উভয় পিতা- মো. আব্দুর রাজ্জাক সরদার (৫) মো. বেলাল হোসেন (৬) মো. মোজাফফর হোসেন সর্ব সাং উত্তর পারুলিয়া। গত ০৪ জুলাই সকাল আনুমানিক ০৯ টার সময় ১ নম্বর আসামির লোকজন ৪০টি বাঁশ কেটে নেয়।
যাহার বাজার মুল্য আনুমানিক ১২ হাজার টাকা। বাঁশ কর্তনের বিষয় তাৎক্ষণিকভাবে বিবাদীদের সাথে বাদীর গোলযোগ হয়। একপর্যায় বাঁশ কর্তন সংক্রান্ত বিষয় স্থানীয়দের উদ্যোগে আগামী ইং ১৪/০৭/২৫ তারিখ স্থানীয়ভাবে মীমাংসার দিন ধার্য করা হয়। বিবাদীগন উক্ত মীমাংসার তারিখ উপেক্ষা করে শুক্রবার ১১ জুলাই বেলা আনুমানিক ১.৪০ মিনিট সময় দা, লাঠি, লোহার রড সহ দেশীয় অস্ত্রশস্ত্রে বেআইনি দলবদ্ধ হয়ে উত্তর পারুলিয়া পূর্বপাড়া জামে মসজিদের সামনে ইটের সোলিং রাস্তায় বাদীর চাচাতো ভাই তারেক মনোয়ার (২৪) কে পথ রোধ করে।
এসময় ১ নম্বর আসামির হুকুমে ৩ নং আসামির হাতে থাকা ধারালো দা দ্বারা তারেক মনোয়ারকে হত্যার উদ্দেশ্যে তার মাথা লক্ষ্য করে কোপ মারলে উক্ত কোপ হাত দিয়ে ঠেকাইলে বাম হাতের বাহুতে যেয়ে কোপ লেগে রক্তাক্ত হাড়কাটা জখম হয়। মামলার ২ নম্বর আসামির হাতে থাকা লোহার রড দ্বারা তারেক মনোয়ারের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্ত জমাট ফোলা জখম করে। ঐ সময় তারেক মনোয়ারের সহোদর মাহিম মনোয়ার (২০) ঠেকাইতে গেলে সকল আসামীগন তার উপর চাড়াও হয় এবং ৩ নং আসামির হাতে থাকা বাঁশের লাঠি দ্বারা তার শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্ত জমাট ফোলা জখম করে।
ঘটনার একপর্যায় ৪ নং আসামি তারেক মনোয়ারের প্যান্টের পকেটে থাকা নগদ ২৭ হাজার ৩০০ টাকা নিয়ে নেয়। মামলার ৬ নং আসামি মাহিম মনোয়ারের পরিহিত টিশার্ট টেনে ছিড়ে কিল ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলা ফোলা জখম করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় জখমী তারেক মনোয়ারকে দেবহাটা সখিপুর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১২ জুলাই শনিবার দেবহাটা থানায় ভুক্তভোগী তারেক মনোয়ারের চাচাতো ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে বিএনপি নেতা আইয়ুব হোসেন সহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন, যাহার মামলা নম্বর -০৯।