মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
Breaking News:
সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড

সাতক্ষীরা আশাশুনিতে খাল খননে বাঁধা ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ / ২২১ Time View
Update : সোমবার, ২১ জুলাই, ২০২৫

সাতক্ষীরা আশাশুনিতে জলাবদ্ধতা নিরসন, খাল খননে বাঁধা প্রদান ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ১৮ জুলাই বিকালে আশাশুনি উপজেলার ৪ নম্বর দরগাপুর ইউনিয়নের ১৩৮ নং দক্ষিণ খরিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এলাকার হাজার- হাজার নারী পুরুষ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। এ সময় গ্রামবাসী ঝাটা হাতে নিয়ে শ্লোগান দেয়।

মানববন্ধন কর্মসূচিতে সহঃ অধ্যাপক আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক ৩ নং ওয়ার্ড মেম্বর মাহমুদ আলী খান, শিক্ষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক মাসুম বিল্লাহ, বিএনপি নেতা হাফিজুর রহমান, যুবদল নেতা রফিক গাজী।

বক্তারা বলেন: আশাশুনি খরিয়াটি কালকেতলা খাল দীর্ঘদিন পানি নিস্কাশনের পথ বন্ধ করে মাছ চাষ করার ফলে বর্ষা মৌসুমে পানি বন্দী হয়ে পড়ে প্রায় ১৫ হাজার মানুষ। বৃষ্টি মৌসুমে পানি নিস্কাশনের একমাত্র মাধ্যম কালকেতলা খাল। অতীতে কালকেতলা খাল উন্মুক্ত থাকায় বর্ষার পানি অবলীলায় নিস্কাশন করা হতো। কিন্ত দীর্ঘদিন যাবত আশাশুনি উপজেলার দরগাপুর ইউনিয়নের খরিয়াটি গ্রামের বাসিন্দা শেখ সোহরাব হোসেন, আ.লীগ নেতা শেখ মশিউর, শেখ আরাফাত, কালাম গাজী গং অবৈধভাবে কালকেতলা খাল বাঁধ দিয়ে মাছ চাষ করায় এলাকায় পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।

একপর্যায় চলতি বছরের এপ্রিল মাসে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খাল খনন কাজ শুরু করা হয়। খাল খনন চলাকালীন সময় সোহরাব হোসেন ও তার সাঙ্গোপাঙ্গরা সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে বাঁধা প্রদান করে। এসময় উক্ত ঠিকাদার প্রতিষ্ঠান এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন।

এলাকার মানুষ ঠিকাদার প্রতিষ্ঠানকে সহযোগিতার আশ্বাস দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সোহরাব হোসেন কৌশলে খাল খনন কাজ বন্ধ করার নিমিত্তে সাতক্ষীরা বিজ্ঞ দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে গত ১৪/০৬/২৫ ইং তারিখ ৪১ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে খরিয়াটি গ্রামবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি থেকে বক্তারা সাধারণ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার, দ্রুত কালকেতলা খাল খনন কাজ শুরু করা, খালের বেড়িবাঁধ উন্মুক্ত করণের পাশাপাশি পানি নিস্কাশন ব্যবস্থার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com