শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
Breaking News:
ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা সাতক্ষীরায় “আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের” ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ “সামেক হাসপাতাল” সন্ত্রাসীদের আতুড়ঘর: ভুয়া সমন্বয়ক ‘রনি’র দাপটে চিকিৎসা সেবা জিম্মি শ্যামনগরে অবৈধভাবে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার-শ্যামনগরে “ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় মহা আড়ম্বরে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক- ১ সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১২,শ লিটার ডিজেল জব্দ র‍্যাবের অভিযানে খুলনার শীর্ষ সন্ত্রাসী সুজন গ্রেপ্তার: অস্ত্র-গুলি উদ্ধার

সাতক্ষীরা দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাটি ও পানি পরীক্ষা

অহিদুজ্জামানঃ / ১৪১ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

সাতক্ষীরা দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫, উপলক্ষে উপজেলায় মৎস্য ঘেরের মাটি ও পানি পরীক্ষার মাধ্যমে মৎস্যচাষিদের বিজ্ঞানভিত্তিক পরামর্শ প্রদান করা হয়েছে।

শনিবার ২৩ আগষ্ট সকালে নওয়াপাড়া ইউনিয়নের আটশত বিঘা মৎস্য ঘেরের মাটি ও পানি পরীক্ষা করা হয়। এ সময় এলাকার প্রায় ৫০ জন চাষি সরাসরি উপস্থিত থেকে হাতে-কলমে পরীক্ষার ফলাফল জেনে নিজেদের ঘেরে করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। এ কর্মসূচি পরিচালনা করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো: সাজ্জাদ হোসেন, মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ক্লাস্টার মবিলাইজারগণ।

 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আবুবকর সিদ্দিক বলেন, “অফিস চলাকালীন সময়ে আমাদের অধিদপ্তরে বিনামূল্যে মাটি ও পানির পরীক্ষা করা হয়। তবে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বিশেষ উদ্যোগে আজ আমরা একযোগে ৫০টি ঘেরের মাটি ও পানির পিএইচ, অক্সিজেন, লবণাক্ততা ও অ্যামোনিয়ার পরীক্ষা করেছি। পরীক্ষার ফলাফল অনুযায়ী চাষিদের পরামর্শ দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

 

তিনি আরও বলেন: নিয়মিত পরীক্ষা করলে ঘেরে রোগের ঝুঁকি কমে, উৎপাদন বৃদ্ধি পায় এবং চাষিরা অর্থনৈতিকভাবে লাভবান হন। এজন্য মৎস্য দপ্তর চাষিদের সচেতন হওয়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছে। চাষিরা আশা প্রকাশ করেছেন, যদি এ ধরনের সেবা নিয়মিত ও সহজলভ্য করা হয়, তাহলে দেবহাটা অঞ্চলটি চিংড়ি ও মাছ উৎপাদনে নতুন দিগন্ত উন্মোচন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com