শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Breaking News:
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই জেলে উদ্ধার: অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১ ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা সাতক্ষীরায় “আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের” ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ “সামেক হাসপাতাল” সন্ত্রাসীদের আতুড়ঘর: ভুয়া সমন্বয়ক ‘রনি’র দাপটে চিকিৎসা সেবা জিম্মি শ্যামনগরে অবৈধভাবে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার-শ্যামনগরে “ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় মহা আড়ম্বরে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক- ১ সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১২,শ লিটার ডিজেল জব্দ

কালিগঞ্জে চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের তদারকিতে সুশৃঙ্খল তেল বিতরণ

সাগর হোসেনঃ / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা এলাকায় জ্বালানি তেল বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় তেল ডিলার আনছার আলী কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে এ তেল বিক্রি করেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী এ কার্যক্রম চলে। জ্বালানি সংকটের কারণে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে থাকা সাধারণ মানুষ ও কৃষকদের কথা বিবেচনা করেই এ উদ্যোগ নেওয়া হয়। এতে কৃষক, পরিবহন চালক এবং বিভিন্ন পেশাজীবী মানুষ অংশ গ্রহণ করে নির্ধারিত নিয়ম মেনে তেল সংগ্রহ করেন।

ফলে এলাকায় কিছুটা হলেও স্বস্তি ফিরে আসে।
তেল বিতরণ কার্যক্রমে সার্বিক তদারকিতে ছিলেন উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আফছার উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ইউনিয়ন জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক মাষ্টার ইউনুস আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে পর্যায়ক্রমে তেল সরবরাহ করা হয়। ফলে পুরো কার্যক্রম জুড়ে শৃঙ্খলা বজায় থাকে এবং কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়নি।

এ সময় প্রত্যেক গ্রাহককে মাথাপিছু ৫ লিটার করে ডিজেল প্রদান করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে চলমান জ্বালানি সংকটের সময় সাধারণ মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com