শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Breaking News:
কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল চেষ্টা: মারপিটের ঘটনায় থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই জেলে উদ্ধার: অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১ ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা সাতক্ষীরায় “আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের” ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ “সামেক হাসপাতাল” সন্ত্রাসীদের আতুড়ঘর: ভুয়া সমন্বয়ক ‘রনি’র দাপটে চিকিৎসা সেবা জিম্মি শ্যামনগরে অবৈধভাবে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার-শ্যামনগরে “ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় মহা আড়ম্বরে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক- ১

কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল চেষ্টা: মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

হাফিজুর রহমানঃ / ১৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

বিজ্ঞ আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রেকর্ডীয় জমি জবরদখল কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা, মার পিটের ঘটনায় ভূমি মালিক আব্দুস সামাদ গাজীকে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করলেও প্রতিপক্ষকে ফাঁসাতে শঙ্কর মন্ডল এবং তার মা মাধুরী মন্ডল হাসপাতলে ভর্তি হয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের চাম্পাফুল গ্রামের এ ঘটনা ঘটে। উক্ত ঘটনায় চাম্পাফুল গ্রামের মৃত বেলায়েত আলী গাজীর পুত্র আব্দুস সামাদ গাজী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এ ব্যাপারে থানার অফিসার্স ইনচার্জ জুয়েল হোসেন জানান অভিযোগের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। থানায় অভিযোগের সূত্র থেকে জানা যায় উপজেলার চাম্পাফুল গ্রামের আব্দুস সামাদ গাজীর সঙ্গে একই গ্রামের শংকর মন্ডল,

মাধবী মন্ডলের সঙ্গে কালিগঞ্জ থানার চাম্পাফুল মৌজার এস,এ ২৫২ নং খতিয়ানে আর,এস খতিয়ানের ৪৩১/১/১, ১৪৯/১/১, এস এ ৮৮ দাগের ১২৯,১২৩,১৩০, দাগের ১.৫৯ একর জমি নিয়ে দীর্ঘদিন আদালতে মামলা-মোকদ্দমা বিরোধ চলে আসছে।

বিরোধীয় জমি নিয়ে আব্দুস সামাদ গাজীর পুত্র আলমগীর হোসেন বিজ্ঞ আদালতে দায়ের করা দেওয়ানি ৪/২৬ নং মামলায় আদালতের রায়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছে।

আদালতের রায়কে অমান্য করে বুধবার বিকাল সাড়ে ৪ টার দিকে শংকর এবং মাধুরী মন্ডলের নেতৃত্বে১০/১২ জনের সন্ত্রাসী বাহিনী নিয়ে জবর দখলে গেলে এ ঘটনার সূত্রপাত ঘটে। চাম্পাফুল গ্রামের জ্ঞানেন্দ্র নাথ মন্ডল চাম্পাফুল মৌজার এস এ ২৫২,২৩৩ নং খতিয়ানের ”ক” তফসিল এবং তার ক্রয় মিলে ১.৩২ একর জমি।

প্রায় শত বছর ধরে ভোগ দখল করে আসছিল। কিন্তু জ্ঞানেন্দ্র নিঃসন্তান থাকায় তার ভাইপো কমল মন্ডল ওয়ারেশ সূত্রে বর্তমান মালিক। উক্ত সম্পত্তি যেহেতু সরকারের ক, তফসিলভুক্ত সে কারণে সরকার মালিকানা দাবি করে দেওয়ানি আদালতে মামলা করে।

দেওয়ানী মামলা নং ১৮১০/২০১২, উক্ত মামলায় গত ৬/৮/২০১৮ ইং তারিখে কমল মন্ডল রায় পায়। এই রায়ের বিরুদ্ধে সরকার ৬৭/২০১৮ নং আপিল করে। সরকারের আপিল গত ১৫/৫/২০১৯ ইং তারিখে নামঞ্জুর হয় এবং আদালত খারিজ করে দেন।

আদালতের রায় অনুযায়ী কমল মন্ডল ক, তফসিলসহ তার কেনা সম্পত্তি মিলে ১.৩২ একর জমির মালিক। সেই মালিকানা সূত্রে কমল মন্ডল উপজেলা ভূমি অফিস থেকে নামপত্তন বা মিউটিশন করে ভোগ দখলে থাকা অবস্থায়

চাম্পাফুল গ্রামের সাবেক ইউ,পি সদস্য আব্দুস সামাদের পুত্র আলমগীর হোসেনের নিকট ১.৩২ একর জমি বিক্রি করে দিয়েছে বর্তমান ওই ক্রয়কৃত সম্পত্তি আলমগীর আদালতের নির্দেশে দখল করছে।

এখানে কমল মন্ডলের ভাইপো শংকর এবং বৌদি মাধুরী নিজের সম্পত্তি বলে অপপ্রচার ও দখলের পায়তারা চালাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com