মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Breaking News:
সাতক্ষীরা- কালীগঞ্জে হুক লাগিয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ: মিটারসহ মটর জব্দ সুমাইয়া আমাদের কেউ নন: নিন্দা জানিয়ে শ্যামনগরে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন সাতক্ষীরা, শ্যামনগরে “স্ত্রী” কর্তৃক ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তন সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক -১ শ্যামনগরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা’র কালিগঞ্জে বন্ধকী স্বর্ণ ফেরত না দেওয়ায় সুদের ব্যবসায়ীকে লীগ্যাল নোটিশ সাতক্ষীরা, কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধে ধস সাতক্ষীরা, শ্যামনগরে জমির দলিল ও চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার কালিগঞ্জ বিষ্ণুপুরে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন খুলনা- ডুমুরিয়ায় সবজির কেজি ৭০ টাকা: কমছে মুরগির দাম

সাতক্ষীরা, শ্যামনগরে “স্ত্রী” কর্তৃক ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কর্তন

এম কামরুজ্জামানঃ / ২০ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সাতক্ষীরা’র শ্যামনগরে পারিবারিক দ্বন্দ্বে স্বামীর পুরুষাঙ্গ বটি দিয়ে কেটে দিয়েছেন ছোট স্ত্রী। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম ইসমাইল গাজী (৪১)।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সিরাজপুর এলাকায় এ ঘটনায় ঘটে। এ ঘটনায় পুলিশ ইসমাইল গাজীর স্ত্রী নাজমা খাতুনকে পুলিশ হেফাজতে নিয়েছে।

আহত ইসমাইল গাজী বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইসমাইল গাজী নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে তার ছোট স্ত্রী (৩২) নাজমা খাতুনের সঙ্গে ঘুমিয়ে পড়েন।

রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় নাজমা খাতুন ধারালো বটি দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কর্তন করে। এ সময় স্বামীর চিৎকারে আশপাশের লোকজন ইসমাইল গাজীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন জানান, ইসমাইল গাজীর গোপনাঙ্গ সম্পূর্ণ কাটা গেছে।

তার অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দ্রুত সাতক্ষীরা রেফার করা হয়েছে। এদিকে সূত্রে জানা গেছে, অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুন কর্তনকৃত গোপনাঙ্গ হাতে নিয়ে স্বামীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

সেখানে ইসমাইল গাজীর ভাইসহ প্রতিবেশী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এসময় স্থানীয়রা অভিযুক্ত নাজমা খাতুনকে হাসপাতালে আটকে রাখে। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ রাতেই তাকে হেফাজতে নেয়।

স্থানীয়দের বরাত দিয়ে স্থানীয় রেজাউল ইসলাম জানান, ইসমাইল গাজীর বড় স্ত্রী তার সন্তানদের নিয়ে কৈখালী এলাকায় বসবাস করেন। তিন দিন আগে তার বড় স্ত্রী ভুরুলিয়ার সিরাজপুরের বাড়িতে আসাকে কেন্দ্র করে ছোট স্ত্রী নাজমা খাতুনের সঙ্গে পারিবারিক বিরোধ শুরু হয়।

ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান জানান,

ভুরুলিয়ার সিরাজপুর এলাকায় স্বামীর পুরুষাঙ্গ কাটার ঘটনায় অভিযুক্ত স্ত্রী নাজমা খাতুনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত নাজমা খাতুন এর আগেও ২০১৭ সালে শ্যামনগর পৌরসভার নকিপুর বাজারের এক ব্যবসায়ীর পুরুষাঙ্গ কেটে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com