সারাদেশের ন্যায় শ্যামনগরে সরকারের নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।
সরকারের নির্দেশনা মোতাবে সকাল থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত দোকান খোলা রেখে ব্যবসা করার জন্য মাইকিং করে সকলক ব্যবসায়ীকে জানানো হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার ২০ এপ্রিল সন্ধ্যা ৭ টার পর শ্যামনগর পৌরসভা নকিপুর হাট বাজার বিভিন্ন দোকান শ্যামনগর উপজেলা নিবার্হী অফিসার ও ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক ঘুরে দেখেন।
এসময় বিদ্যুত জ্বালিয়ে প্রতিষ্ঠান খোলা রেখে ব্যবসা করার অপরাধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩টি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করা হয়।
প্রথমবারের অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লঘু শাস্তি দিয়ে সতর্ক করা হয়। এসময় তিনি বলেন, সরকারের যে নির্দেশনা এসেছে সেটি মেনে সকলের কাজ করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।