মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Breaking News:
সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক -১ শ্যামনগরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা’র কালিগঞ্জে বন্ধকী স্বর্ণ ফেরত না দেওয়ায় সুদের ব্যবসায়ীকে লীগ্যাল নোটিশ সাতক্ষীরা, কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধে ধস সাতক্ষীরা, শ্যামনগরে জমির দলিল ও চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার কালিগঞ্জ বিষ্ণুপুরে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন খুলনা- ডুমুরিয়ায় সবজির কেজি ৭০ টাকা: কমছে মুরগির দাম শ্যামনগরে যুবদল নেতা কর্তৃক তেল সরবরাহ কাজে বাঁধা প্রদান ও হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব রক্ষক মুস্তাফিজ কর্তৃক ঘুষ নেওয়ার অভিযোগ কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল চেষ্টা: মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

শ্যামনগরে যুবদল নেতা কর্তৃক তেল সরবরাহ কাজে বাঁধা প্রদান ও হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন

এম কামরুজ্জামানঃ / ৬২ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

কালিগঞ্জ উপজেলার জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মহিদুল্লী বাবু’র অত্যাচার, জ্বালানি তেলের গাড়ি আটকানো, নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ কাজে বাঁধা প্রদান ও জীবন নাশকের হুমকির প্রতিবাদে শ্যামনগর ফিলিং স্টেশনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) বেলা ১২.৪৫ মিনিটে শ্যামনগর ফিলিং স্টেশনের নিজস্ব অফিসে জরুরী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শ্যামনগর ফিলিং স্টেশনের পরিচালক আলহাজ্ব আমিনুল ইসলাম (বকুল) পক্ষে ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ বিলাল হোসেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারনে বিশ্বের অপরাপর দেশের ন্যায় বাংলাদেশেও জ্বালানী সরবরাহ ব্যবস্থা আগের অবস্থায় নেই। যে কারনে ইচ্ছা থাকা সত্ত্বেও আরও অসংখ্য প্রতিষ্ঠানের ন্যায় শ্যামনগর ফিলিং স্টেশন রেশনিং পদ্ধতিতে জ্বালানী সরবরাহ করছে।

সেই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রশাসন, মাননীয় এমপি মহোদয়সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শে শ্যামনগরের অপর তিনটি ফিলিং স্টেশনের সাথে সমন্বয় করে শ্যামনগর উপজেলার তিনটি ইউনিয়নের বাসিন্দা এবং সরকারি, বেসরকারি জন-গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে কর্মরর্তাদের সাধ্যমত জ্বালানী সরবরাহ করে চলেছে শ্যামনগর ফিলিং স্টেশন।

সীমিত সামর্থ নিয়েও শ্যামনগর ফিলিং স্টেশন জ্বালানী সরবরাহ নিশ্চিতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় অনেক সুশৃঙ্খলভাবে জ্বালানী সরবরাহ করে ইতিমধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছে।

শ্যামনগর পৌরসভা সদরে অবস্থান হওয়ার দরুন স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি প্রশাসনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক বীমা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি হাসপাতাল ও প্যাথলজি এবং পল্লী বিদ্যুৎ সমিতিসহ এনজিওর ছাড়াও আরও অসংখ্য প্রতিষ্ঠানে কর্মরতদের জ্বালানী সরবরাহের গুরু দায়িত্ব পালন করছে শ্যামনগর ফিলিং স্টেশন।

জ্বালানী তেল সরবরাহের এমন ধারাবাহিকতার মধ্যে আকস্মিকভাবে শনিবার (১৮ এপ্রিল) সকালে পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের শতাধিক মটর সাইকেল শ্যামনগর ফিলিং স্টেশনে পৌছে জ্বালানী দাবি করে।

অথচ প্রশাসনের নির্দেশনা মেনে শনিবার উপজেলার নুরনগর ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে জ্বালানী সরবরাহ কার্যক্রম চলছিল। সরকারি নির্দেশনার বাইরে যেয়ে বাইরের উপজেলার এত বিপুল সংখ্যক বাইকারদের জ্বালানী দিতে অপারগতা কথা জানালে তারা চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে।

পরবর্তীতে তাদের গুরুত্বপূর্ন কাজে নিয়োজিত কিছু সংখ্যক বাইকারকে সিরিয়াল মেনে জ্বালানী সংগ্রহের আহবান জানানো হলে তারা উত্তেজিত হয়ে উঠে এবং ফিলিং ষ্টেশনে বর্হিগমন রাস্তা আটকে দিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে।

পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত সেবা প্রত্যাশী নুরনগর ইউনিয়নের বাসিন্দারা তাদের এমন আচারণে ক্ষোভ প্রকাশ করলে মৌতলা ইউনিয়নের জনৈক মহিদুল্লীবাবু চরম অভদ্র আচারণ করে এবং ফিলিং ষ্টেশনের তেলবাহী গাড়ী আটকে দেয়ার ঘোষনা দেয়।

এমনকি স্টেশনের পরিচালকে অকথ্যভাষায় গালিগালাজ করা সহ হত্যা করার হুমকি প্রদান করে।নিরবিচ্ছুন্নি সেবা অব্যাহত রাখার পরও এধরনের নৈরাজ্যকর পরিস্থিতি এবং অবাহত হুমকি ধামকির ঘটনা খুবই অস্বাভাবিক।

যা আমাদের কাজের আন্তরিকতাকে দুর্বল করার সুযোগ রাখে। অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে প্রশাসনের তদারকিতে স্থানীয় সকল রাজনৈতিক ব্যক্তিদের সহযোগীতা সুষ্ঠুভাবে জ্বালানী সরবরাহের মধ্যে হঠাৎ করে নুতনভাবে ভিন্ন উপজেলার আরও একটি বৃহৎ অংশকে আমাদের উপর চাপিয়ে দেয়া হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ দুরুহ হয়ে পড়বে।

এছাড়া আমাদের তেলবাহী গাড়ী কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের উপর দিয়ে আসার কারনে তারা উক্ত গাড়ি লুট করারও হুমকি দিয়েছে। আমাদের মালিক-মহাজনসহ কর্মচারীরা শ্যামনগর থেকে সাতক্ষীরা যাওয়ার সময়ও যেহেতু তাদের এলাকার উপর দিয়ে যেতে হয় সেকারনে তাদেরও জিম্মি করার হুমকি দিয়েছে।

নিজেদের নিরাপত্তা নিশ্চিত না হলে হয়তো একইভাবে নিরবিচ্ছিন্ন জ্বালানী সরবরাহ করা কঠিন হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে নিজেদের প্রতিষ্টান এবং গাড়ীসহ মালিক-কর্মচারীর নিরাপত্তা বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জ্বালানী সরবরাহ কার্যক্রম বন্ধের মতও কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে।

অতএব, বাহিরের সিরিয়াল পরিবেশন ও তেল সরবরাহ করার আগে ও পরে যে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয় সেই পরিবেশ মোকাবেলার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। এমতাবস্থায় সার্বিক পরিস্থিতি অবহিত পূর্বক ঘটে যাওয়ার অনাকংখিত ঘটনাসহ সাম্ভব্য পরিস্থিতি আপনাদের মাধ্যমে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছি‌।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com