মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
Breaking News:
সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড

দীর্ঘ তিন মাস নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বরে খুলে দিচ্ছে সুন্দরবনের দ্বার

এম কামরুজ্জামানঃ / ১৫৭ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

গত তিন মাস যাবত বন্ধ ছিল সুন্দরবনের দ্বার, ধারদেনা করে চলেছে জেলে বাওয়ালীদের সংসার।

সোমবার (০১সেপ্টেম্বর) থেকে সুন্দরবনের দ্বার খুলে দিচ্ছে বনবিভাগ। তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও জেলে ও বাওয়ালীরা প্রবেশ করতে পারবেন বনাঞ্চলে মাছ, কাঁকড়া আহরণের জন্য। একই সঙ্গে পর্যটকদের জন্যও উন্মুক্ত হচ্ছে বিশ্ব ঐতিহ্যের এই অরণ্য।

এ বিষয় পশ্চিম বনবিভাগের সহকারি বন সংরক্ষক ফজলুর রহমান বলেন: প্রতিবছরের মতোই প্রজনন ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে তিন মাস সুন্দরবনে সব ধরনের আহরণ ও পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়েছিল। নিষেধাজ্ঞা শেষে এখন জেলে ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে সুন্দরবন।

জেলে বাওয়ালিদের সুন্দরবন কেন্দ্রিক সকল ধরনের সহযোগিতা ও নিরাপত্তা দিবে বনবিভাগ।শ্যামনগর নীলডুমুর ঘাটের পর্যটকবাহী ট্রলার মালিকগন বলেন, গততিন মাস বন্ধ ছিল সুন্দরবনে প্রবেশে, কিন্তু ১ তারিখ থেকে পাশ দিবে, আর যদি আগামীকাল থেকে প্রর্যটক সুন্দরবন ভ্রমণ করতে আসে তাহলে হয়তো ভাড়া নিয়ে সুন্দরবনে যেতে পারবো।

এই তিন মাস সুন্দরবনে প্রবেশ বন্ধ করে দেওয়ায় যে ক্ষতি হয় আমাদের সেই ক্ষতি পুষিয়ে উঠেনা, তার পরেও এইকাজ করি জীবিকার তাগিদে, কারণ এই ছাড়াতো আর কোন আয়রোজগারের সুজোগ নেই আমাদের এলাকায়,তাই লাভ লস যা হয় এটা নিয়েই পড়ে থাকতে হয়।

সুন্দরবনে প্রবেশ করতে পারবে বলে স্থানীয় জেলে ও বাওয়ালীদের মুখে এখন স্বস্তির হাসি,তারা আশাবাদী, এবার আহরণে বেশি বেশি মাছ, কাঁকড়া মিলবে। পর্যটক ও প্রকৃতিপ্রেমীরাও প্রস্তুত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন দেখতে যাওয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com