মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
Breaking News:
সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া কলারোয়ায় রুশ-ইউক্রেনীয় ‘বাইকুনুর’ আঙুরের চমক: তরুণ উদ্যোক্তা জাহিদের সাফল্যে নতুন স্বপ্ন দেখছে কৃষি তিন মাসের জন্য ‘নীরব’ সুন্দরবন: জীববৈচিত্র্য রক্ষায় প্রবেশ নিষিদ্ধ, বিপাকে হাজারো বনজীবী খুলনা ওয়াসায় পিডি পদ নিয়ে বিতর্ক: রেজাউল ইসলামকে ঘিরে এমপির তদবিরের অভিযোগে তোলপাড় কালিগঞ্জে সেচ মোটরের বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যু কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: কৃষিতে বিপ্লব শ্যামনগরে পাংসের খাল পুনঃখনন কাজে বাধা প্রদানের প্রতিবাদে কৃষকদের মানববন্ধন আত্মসমর্পণকারীদের পুনর্বাসনের সুযোগ দেওয়া হবে: অন্যথায় কঠোর অবস্থানে যাবে কোস্ট গার্ড

সাতক্ষীরা কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন

হাফিজুর রহমান শিমুলঃ / ১৪৮ Time View
Update : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

সাতক্ষীরা’র কালিগঞ্জে হাজী তফিলউদ্দীন মহিলা দাখিল মাদ্রাসার আয়োজনে ঈদে মিলাদুন্নবি (সাঃ) উদযাপন করা হয়েছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় মাদ্রাসার হলরুমে সুপার মাওলনা শেখ শফিউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সুযোগ্য সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপির সংগ্রামী আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ (পলাশ)।

মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য শেখ সাইফুল বারী সফু, ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্ব শামসুর রহমান, সদস্য মাওলানা কুতুবউদ্দিন।

উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সভাপতি এম হাফিজুর রহমান শিমুল, সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন, সাবেক মেম্বর খায়রুল ইসলাম, সমাজসেবক আলহাজ্ব গোলাম মাহমুদ প্রমুখ।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সুপার মাওলনা শেখ শফিউল্লাহ। একইদিনে উপজেলার রোকেয়া মনসুর মহিলা কলেজের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালন করা হয়েছে।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শ্রীবাস কুমার রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন
অত্র কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ (পলাশ)।

অনুষ্ঠান সঞ্চালনা, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মোশারাফ হোসেন চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com