বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Breaking News:
কালীগঞ্জে বিএনপি অফিসে বিস্ফোরণ: ৮৩ জনের নামে মামলা- গ্রেপ্তার ১ অসুস্থ স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও: নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ মানবিকতা আর উন্নয়নের মেলবন্ধনে আলোচনায় বিষ্ণুপুরের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাংলাদেশ- ভারত কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় দেশে ফিরেছে ৯১জন জেলে শ্যামনগরে জনপ্রিয়তার শীর্ষে কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম সাতক্ষীরা সীমান্তে “বিএসএফ” এর গুলিতে দুই বাংলাদেশী আহত সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া

অসুস্থ স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও: নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ

এম কামরুজ্জামানঃ / ১৩১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের শংকরকাটি গ্রামে অসুস্থ স্বামী ও সন্তানকে রেখে এক গৃহবধূর প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় স্বামী নিত্যানন্দ কুমার শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি স্ত্রী, কথিত প্রেমিক ও শ্বশুরকে বিবাদী করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শংকরকাটি গ্রামের বাসিন্দা নিত্যানন্দ কুমার প্রায় দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন।

দুর্ঘটনায় তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন। শারীরিক অসুস্থতার সুযোগে তার স্ত্রী লিপিকা বৈরাগীর সঙ্গে প্রতিবেশী দেবব্রত বৈরাগীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগ করেন তিনি।

নিত্যানন্দ কুমারের দাবি, বিষয়টি জানতে পেরে তিনি একাধিকবার তাদের সতর্ক করলেও তারা সম্পর্ক থেকে সরে আসেননি। এমনকি স্ত্রীকে বুঝিয়ে বলতে শ্বশুরের কাছে অভিযোগ করলেও তিনি কার্যকর কোনো পদক্ষেপ নেননি। বরং বিভিন্নভাবে উৎসাহ ও প্রশ্রয় দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, চিকিৎসকদের পরামর্শে তার পায়ে অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য তিনি জমি বিক্রি করে ৪ লাখ টাকা এবং একটি গরু বিক্রি করে আরও ৯০ হাজার টাকা সংগ্রহ করে বাড়িতে রাখেন। পাশাপাশি পরিবারের ব্যবহৃত স্বর্ণালংকারও ঘরে সংরক্ষিত ছিল।

অভিযোগে বলা হয়েছে, গত ১৩ এপ্রিল ২০২৬ দুপুরে তিনি বাড়ির বাইরে থাকার সুযোগে তার স্ত্রী লিপিকা বৈরাগী নগদ ৪ লাখ ৯০ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একজোড়া স্বর্ণের দুল নিয়ে দেবব্রত বৈরাগীর সঙ্গে অজ্ঞাত স্থানে চলে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com