বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
Breaking News:
কালীগঞ্জে বিএনপি অফিসে বিস্ফোরণ: ৮৩ জনের নামে মামলা- গ্রেপ্তার ১ অসুস্থ স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও: নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ মানবিকতা আর উন্নয়নের মেলবন্ধনে আলোচনায় বিষ্ণুপুরের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাংলাদেশ- ভারত কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় দেশে ফিরেছে ৯১জন জেলে শ্যামনগরে জনপ্রিয়তার শীর্ষে কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম সাতক্ষীরা সীমান্তে “বিএসএফ” এর গুলিতে দুই বাংলাদেশী আহত সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া

কালীগঞ্জে বিএনপি অফিসে বিস্ফোরণ: ৮৩ জনের নামে মামলা- গ্রেপ্তার ১

হাফিজুর রহমানঃ / ১১৩ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে বোমা সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনায় ৮৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ৩০-৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় ইউপি সদস্য আফসার উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলা সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপি কার্যালয়ে ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম খা বাদী হয়ে কালীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় মামলা দায়ের করেন। থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে মামলা নং-১৫ হিসেবে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেল সদৃশ বস্তু, আতশবাজি, পোড়া গ্যাস লাইটার, লাঠি, লোহার রড ও জিআই পাইপসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

মামলায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, তার পুত্র অনিক মেহেদী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান সুমন,

সাবেক ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল আহসান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে মামলায় কয়েকজন বিএনপি নেতা-কর্মীর নামও আসামির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। নলতা ও কৃষ্ণনগর এলাকার কয়েকজন বিএনপি নেতা ও সমর্থকের নাম মামলায় থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এদিকে, মামলায় কয়েকজনের নাম অন্তর্ভুক্তি এবং কয়েকজনের নাম বাদ পড়া নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে পূর্বের একটি অস্ত্র ও মাদক মামলায় নাম উঠে আসা কিছু ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলেও অন্যদের আসামি করা হয়েছে—এমন অভিযোগও উঠেছে স্থানীয় রাজনৈতিক মহল ও সচেতন নাগরিকদের পক্ষ থেকে।

কালীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মামলার তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com