বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
Breaking News:
কালীগঞ্জে বিএনপি অফিসে বিস্ফোরণ: ৮৩ জনের নামে মামলা- গ্রেপ্তার ১ অসুস্থ স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও: নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ মানবিকতা আর উন্নয়নের মেলবন্ধনে আলোচনায় বিষ্ণুপুরের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাংলাদেশ- ভারত কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় দেশে ফিরেছে ৯১জন জেলে শ্যামনগরে জনপ্রিয়তার শীর্ষে কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম সাতক্ষীরা সীমান্তে “বিএসএফ” এর গুলিতে দুই বাংলাদেশী আহত সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া

শ্যামনগরে জনপ্রিয়তার শীর্ষে কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম

সাগর হোসেনঃ / ৭৩ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ০৫ নং কৈখালী  ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ডে এলাকার উন্নয়ন, জনসেবামূলক কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করার মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম। 
দীর্ঘদিন ধরে জনগণের সুখ-দুঃখে পাশে থেকে তিনি নিজেকে একজন দায়িত্বশীল, মানবিক ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
স্থানীয়দের মতে, চেয়ারম্যান আব্দুর রহিম  সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। 
শিক্ষা বিস্তার, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ, অসহায় মানুষের সহযোগিতা এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা এলাকার মানুষের কাছে ব্যাপক প্রশংসিত হয়েছে।
জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি দুইবার সফল চেয়ারম্যান হিসেবে পুরস্কার অর্জন করেছেন। তার নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা এলাকার মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চেয়ারম্যান আব্দুর রহিম  শুধু একজন জনপ্রতিনিধিই নন, তিনি একজন অভিভাবকের মতো সবসময় মানুষের পাশে থাকেন। যে কোনো সমস্যা বা সংকটে সাধারণ মানুষ তার কাছে সহজেই পৌঁছাতে পারেন এবং প্রয়োজনীয় সহযোগিতা পেয়ে থাকেন। 
এ কারণেই তিনি জনগণের আস্থা, ভালোবাসা ও বিশ্বাসের প্রতীক হিসেবে ব্যপক পরিচিতি লাভ করেছেন। সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী দিনগুলোতেও চেয়ারম্যান আব্দুর রহিম একইভাবে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যাবেন এবং ইউনিয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করবেন।
ইউনিয়নবাসীর বিশ্বাস, তার নেতৃত্বে এলাকার উন্নয়ন ধারাবাহিকভাবে এগিয়ে যাবে এবং জনগণের স্বপ্ন বাস্তবায়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
জনগণের ভালোবাসা, আস্থা এবং উন্নয়নের ধারাবাহিক সফলতার কারণে চেয়ারম্যান আব্দুর রহিম  আজ  জনসেবার ক্ষেত্রে একটি সুপরিচিত ও সম্মানিত নাম হয়ে উঠেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com