বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
Breaking News:
কালীগঞ্জে বিএনপি অফিসে বিস্ফোরণ: ৮৩ জনের নামে মামলা- গ্রেপ্তার ১ অসুস্থ স্বামীকে রেখে প্রেমিকের সঙ্গে গৃহবধূ উধাও: নগদ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ মানবিকতা আর উন্নয়নের মেলবন্ধনে আলোচনায় বিষ্ণুপুরের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাংলাদেশ- ভারত কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় দেশে ফিরেছে ৯১জন জেলে শ্যামনগরে জনপ্রিয়তার শীর্ষে কৈখালী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম সাতক্ষীরা সীমান্তে “বিএসএফ” এর গুলিতে দুই বাংলাদেশী আহত সাতক্ষীরার কালীগঞ্জে দিন দুপুরে বাসায় ঢুকে স্বর্ণালংকার সহ নগদ টাকা লুট দৃষ্টি নেই, হার মানেননি শারমিন: চাকরির পরীক্ষায় শ্রুতি লেখক নিয়ে হয়রানির অভিযোগ: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা শ্যামনগরে খেলতে খেলতে পানিতে পড়ে প্রাণ গেল শিশু নাহিদের: এলাকায় শোকের ছায়া

শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল সহ ভারতীয় ঔষধ জব্দ

এম কামরুজ্জামানঃ / ৮৮ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বড় হোগলডোরা খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৩ লাখ ১৯ হাজার টাকা মূল্যের ফেন্সিডিল ও বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় ঔষধ জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৫ জুন) ভোররাতে পরিচালিত এ অভিযানে ১ হাজার ৩১৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় সোমবার রাত ১টার দিকে শ্যামনগর থানার বড় হোগলডোরা খাল এলাকায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com