শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Breaking News:
সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই জেলে উদ্ধার: অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১ ডুমুরিয়ায় চার দলীয় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন: যুবসমাজের মাঝে নতুন উদ্দীপনা সাতক্ষীরায় “আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের” ২৩ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান শ্যামনগরে দীর্ঘদিনের ভোগ দখলীয় জমিতে জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ “সামেক হাসপাতাল” সন্ত্রাসীদের আতুড়ঘর: ভুয়া সমন্বয়ক ‘রনি’র দাপটে চিকিৎসা সেবা জিম্মি শ্যামনগরে অবৈধভাবে নদীর চরের গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরার-শ্যামনগরে “ভিক্ষুক পু্র্নবাসন ও বিকল্প কর্মসংস্থান” কর্মসূচির উদ্বোধন সাতক্ষীরায় মহা আড়ম্বরে একুশে টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত শ্যামনগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ আটক- ১ সাতক্ষীরায় যৌথ বাহিনীর অভিযানে চেয়ারম্যানের বাড়ি থেকে ১২,শ লিটার ডিজেল জব্দ

শ্যামনগরের অবহেলিত জনপদের উন্নয়নে ড. মনিরুজ্জামানকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি

মো. ইব্রাহিম খলিলঃ / ১৪৪ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে ড. মো. মনিরুজ্জামানকে কেন্দ্র করে।

ধানের শীষের প্রার্থী হিসেবে তাঁর সক্রিয় উপস্থিতি ও ব্যাপক গণসংযোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। নির্বাচনে পরাজিত হলেও থেমে যাননি তিনি; বরং নির্বাচন-পরবর্তী সময়েও মানুষের দ্বারে দ্বারে গিয়ে যোগাযোগ বজায় রেখে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করছেন।

শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের সন্তান ড. মনিরুজ্জামান শৈশব থেকেই ছিলেন সাদামাটা ও প্রাণবন্ত স্বভাবের। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে University of Northampton থেকে এমবিএ সম্পন্ন করেন এবং পরবর্তীতে বিজনেস এন্টারপ্রেনারশিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পিএইচডি অর্জন করেন।

রাজনীতিতে নতুন মুখ হলেও অল্প সময়েই তিনি এলাকায় শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
স্থানীয়দের মতে, অতীতে বিএনপির কোনো প্রার্থী এত বিস্তৃতভাবে গণসংযোগ, উঠান বৈঠক, মিছিল ও পথসভা করেননি। ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এই উদ্যোগ তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।

ফলে অনেকেই তাকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন, যাতে উপকূলীয় এ জনপদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা দ্রুত সমাধান সম্ভব হয়। স্থানীয় যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক জি,এম, রুস্তম আলী ও এস, এম, মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতারা মনে করেন,

ড. মনিরুজ্জামান মন্ত্রী হলে সাতক্ষীরা-৪ আসনে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সুপেয় পানির নিশ্চয়তা, বেকারত্ব দূরীকরণ এবং গ্রামকে আধুনিক শহরে রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ড. মনিরুজ্জামান বলেন, সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাবেন।

তরুণ প্রজন্মের কাছে ইতোমধ্যেই অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠা এই প্রার্থীকে ঘিরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার এক ইতিবাচক আবহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com