মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Breaking News:
সুন্দরবনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে অস্ত্র সহ আটক -১ শ্যামনগরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা’র কালিগঞ্জে বন্ধকী স্বর্ণ ফেরত না দেওয়ায় সুদের ব্যবসায়ীকে লীগ্যাল নোটিশ সাতক্ষীরা, কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধে ধস সাতক্ষীরা, শ্যামনগরে জমির দলিল ও চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার কালিগঞ্জ বিষ্ণুপুরে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন খুলনা- ডুমুরিয়ায় সবজির কেজি ৭০ টাকা: কমছে মুরগির দাম শ্যামনগরে যুবদল নেতা কর্তৃক তেল সরবরাহ কাজে বাঁধা প্রদান ও হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব রক্ষক মুস্তাফিজ কর্তৃক ঘুষ নেওয়ার অভিযোগ কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল চেষ্টা: মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

খুলনা- ডুমুরিয়ায় সবজির কেজি ৭০ টাকা: কমছে মুরগির দাম

শেখ মাহতাব হোসেনঃ / ৩১ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

খুলনা, ডুমুরিয়া উপজেলার বাজার গুলোতে আলু, পেঁপে ও গাজর ছাড়া প্রায় সব সবজির দাম কেজি প্রতি ৭০ টাকার বেশি গুনতে হচ্ছে ক্রেতাদের।

এমনকি গ্রীষ্মের সবজি বেগুন, পটোল, ঢেঁড়স দামও ৭০ থেকে ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা স্বাভাবিক অন্য বছরের ভরা মৌসুমের দামের চেয়ে প্রায় দ্বিগুণ। এমন পরিস্থিতিতে বাজারে সবজি কিনতে হিমসিম খাচ্ছেন নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত আয়ের ক্রেতারা।

অনেকেই ৩০০ থেকে ৫০০ টাকায় খরচ মেলাতে পারছেন না এক সপ্তাহের সবজির চাহিদা। ডুমুরিয়া বাজারের পাশের এক ভ্যান থেকে সবজি কিনছিলেন একজন ক্রেতা। জানতে চাইলে তিনি ব্যাগ উচিয়ে বলেন, দেখুন, এককেজি করে পটোল, ঢ্যাঁড়স ও বরবটি কিনেছি।

সবগুলোর দামই ৮০ টাকা কেজি। এই সবজি দিয়ে আমার পরিবারের তিন-চারদিন যাবে না। তাহলে সবজির পেছনে যদি সপ্তাহে এত খরচ করি, তাহলে মাছ, মাংস খাবো কীভাবে? তিনি বলেন, এখন কিন্তু গ্রীষ্মের এসব সবজির দাম এত হওয়া কোনোভাবে মানা যায় না। এগুলো অন্যান্য বছর ৪০-৫০ টাকার মধ্যে থাকতো, এবার একদম ব্যতিক্রম।

এদিকে বিক্রেতারা জানিয়েছেন, জ্বালানি সংকটের কারণে পরিবহন ভাড়া বৃদ্ধির পাশাপাশি কয়েকদিনের বৃষ্টিতে বাজারে বেড়ে গেছে প্রায় সব ধরনের সবজির দাম। ডুমুরিয়া বাজারের বিক্রেতা মোশাররফ বলেন, ভোরবেলা ডুমুরিয়া বাজারের যে পরিমাণ সবজির সরবরাহ হয়, তার চেয়ে চাহিদা বেশি।

তিনি বলেন, বেশি দামে সবজি কিনে তো আমরা কম দামে বিক্রি করতে পারি না। আমাদেরও দামের কারণে সব সবজি অল্প অল্প করে কিনতে হচ্ছে। এতে বিক্রি ও লাভ কমেছে। বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ সবজির দামই ৭০ টাকার ওপরে।

শুধু আলুর দাম ২৫ টাকা এবং পেঁপে ও গাজর বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজিতে। বাজারে নতুন আসা বেগুন মান ও জাতভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকা কেজি দরে। যা সপ্তাহ দুয়েক আগেও ৮০ টাকায় পাওয়া যেত।

এছাড়া পটোল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, বরবটি, ঝিঙা, চিচিঙা, শিম, সজনে ৭০ থেকে ৮০ টাকা, কাকরোল, করলা ৮০ থেকে ১০০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।

 

তবে কম রয়েছে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম। প্রতি কেজি কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা ও পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি কেজি শসা ৬০ থেকে ৮০ ও টমেটো ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, বাজারে ব্রয়লার মুরগির দাম স্বাভাবিক। পাশাপাশি কিছুটা কমতে শুরু করেছে সোনালি মুরগির দাম। বাজারভেদে প্রতি কেজি সোনালি মুরগি ৩৮০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। যা ৪৫০ টাকায় উঠেছিল।

 

এছাড়া ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৮০ থেকে ১৯০ টাকার মধ্যে। প্রতি ডজন ফার্মের ডিম কিনতে ভোক্তাকে খরচ করতে হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা। বাজারে গেলো ঈদে বেড়ে যাওয়া গরুর মাংসের দাম এখনো কমেনি।

কেজি প্রতি বিক্রি হচ্ছে ৮৫০ টাকা দরে। তবে দরদাম করে অনেক দোকানে ২০ থেকে ৩০ টাকা কমেও কেনা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com