মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Breaking News:
শ্যামনগরে সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা সাতক্ষীরা’র কালিগঞ্জে বন্ধকী স্বর্ণ ফেরত না দেওয়ায় সুদের ব্যবসায়ীকে লীগ্যাল নোটিশ সাতক্ষীরা, কালীগঞ্জে আদি যমুনায় ৪০ লক্ষ টাকার তীর রক্ষা বাঁধে ধস সাতক্ষীরা, শ্যামনগরে জমির দলিল ও চেক ফেরত পেতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার কালিগঞ্জ বিষ্ণুপুরে কার্পেটিং সড়ক নির্মাণ কাজের উদ্বোধন খুলনা- ডুমুরিয়ায় সবজির কেজি ৭০ টাকা: কমছে মুরগির দাম শ্যামনগরে যুবদল নেতা কর্তৃক তেল সরবরাহ কাজে বাঁধা প্রদান ও হুমকির প্রেক্ষিতে সংবাদ সম্মেলন সাতক্ষীরার কালীগঞ্জ এলজিইডি অফিসের হিসাব রক্ষক মুস্তাফিজ কর্তৃক ঘুষ নেওয়ার অভিযোগ কালীগঞ্জে আদালতকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে জমি দখল চেষ্টা: মারপিটের ঘটনায় থানায় অভিযোগ সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে দুই জেলে উদ্ধার: অস্ত্র ও গোলাবারুদসহ আটক-১

শ্যামনগরের অবহেলিত জনপদের উন্নয়নে ড. মনিরুজ্জামানকে টেকনোক্র্যাট মন্ত্রী করার দাবি

মো. ইব্রাহিম খলিলঃ / ১৪৭ Time View
Update : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে ড. মো. মনিরুজ্জামানকে কেন্দ্র করে।

ধানের শীষের প্রার্থী হিসেবে তাঁর সক্রিয় উপস্থিতি ও ব্যাপক গণসংযোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। নির্বাচনে পরাজিত হলেও থেমে যাননি তিনি; বরং নির্বাচন-পরবর্তী সময়েও মানুষের দ্বারে দ্বারে গিয়ে যোগাযোগ বজায় রেখে দলীয় নেতা-কর্মীদের উজ্জীবিত করছেন।

শ্যামনগরের ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের সন্তান ড. মনিরুজ্জামান শৈশব থেকেই ছিলেন সাদামাটা ও প্রাণবন্ত স্বভাবের। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে University of Northampton থেকে এমবিএ সম্পন্ন করেন এবং পরবর্তীতে বিজনেস এন্টারপ্রেনারশিপ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ে পিএইচডি অর্জন করেন।

রাজনীতিতে নতুন মুখ হলেও অল্প সময়েই তিনি এলাকায় শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।
স্থানীয়দের মতে, অতীতে বিএনপির কোনো প্রার্থী এত বিস্তৃতভাবে গণসংযোগ, উঠান বৈঠক, মিছিল ও পথসভা করেননি। ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের এই উদ্যোগ তাকে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত করেছে।

ফলে অনেকেই তাকে টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন, যাতে উপকূলীয় এ জনপদের দীর্ঘদিনের অবহেলিত সমস্যা দ্রুত সমাধান সম্ভব হয়। স্থানীয় যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক জি,এম, রুস্তম আলী ও এস, এম, মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য নেতারা মনে করেন,

ড. মনিরুজ্জামান মন্ত্রী হলে সাতক্ষীরা-৪ আসনে রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সুপেয় পানির নিশ্চয়তা, বেকারত্ব দূরীকরণ এবং গ্রামকে আধুনিক শহরে রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ড. মনিরুজ্জামান বলেন, সুযোগ পেলে তিনি জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন এবং নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে স্বাবলম্বী করতে নিরলসভাবে কাজ চালিয়ে যাবেন।

তরুণ প্রজন্মের কাছে ইতোমধ্যেই অনুপ্রেরণার প্রতীক হয়ে ওঠা এই প্রার্থীকে ঘিরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার এক ইতিবাচক আবহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
add
Theme Created By ThemesDealer.Com